করোনায় মিরসরাইয়ের একজনের মৃত্যু
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৪:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের একজনের মৃত্যু হয়েছে।
মোহাম্মদ নিজাম (৫৯) নামে ওই ব্যক্তি বুধবার ভোরে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মোহাম্মদ নিজাম উপজেলার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রামের মো. আবদুর রশিদ ভূঁঞার বাড়ির বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে মিরসরাইয়ে এটিই প্রথম মৃত্যু।
নিজামের চাচাতো ভাই ডা. মাঈনুল ইসলাম জানান, ১০ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করানো হলে বুধবার ভোরে তিনি মারা যান। তার লাশ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের অনুমতি নিয়ে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।