করোনা উপসর্গ নিয়ে সিরাজগঞ্জে নিহত ১
ফাইল ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৪:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা উপসর্গ নিয়ে সিরাজগঞ্জে আনোয়ার হোসেন(৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতে মারা যান।
তিনি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গোবিন্দপোটল গ্রামের হায়দার আলীর ছেলে।
সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা বলেন, গত ক’দিন আগে নারায়নগঞ্জ থেকে ওই পোশাক শ্রমিক এলাকায় আসেন। করোনা উপসর্গের পাশাপাশি তার জন্ডিস ও কিডনির সমস্যাও ছিল। গত পরশু তিনি শহরের মেডিনোভা হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে আসেন। ডা. নিত্য রঞ্জন পাল তার শরীরে নিউমোনিয়া ও করোনা উপসর্গ দেখে সরকারি বাগবাটি ৩১ শয্যার কোভিড হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু তিনি ভর্তি হননি। মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিহত ও তার স্বজনদের ১৭ জনের নমুনা সংগ্রহ করেছে।
তিনি আরো জানান, নিহতের নমুনা নিয়ে বাড়িটি লকডাউন করার জন্য উপজেলা প্রশাসনকে বলা হয়েছে।