ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মুরাদনগরে একই পরিবারের ৫ জনসহ নতুন আক্রান্ত ১০

মুরাদনগরে একই পরিবারের ৫ জনসহ নতুন আক্রান্ত ১০
×

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৪:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মুরাদনগরে একই পরিবারে ৫ জনসহ এক দিনে সবোর্চ্চ ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৬ মে সর্বশেষ ফলাফল পাওয়ার পর ৩৪ জনের রিপোর্ট বাকি থাকে। পরবর্তীতে  উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো ৬৯ জনের নমুনা সংগ্রহ করে জেলা সদর কুমিল্লায় পাঠানো হয়। সর্বমোট ১০৩ জন থেকে ৬৩ জনের রিপোর্ট আসে। যার মধ্যে একজন মৃত ব্যক্তিসহ ১০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা হলেন নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের এক পরিবারের ৫ জন, রহিমপুর গ্রামের ১ জন, পাহাড়পুর ইউনিয়নের সুরানন্দি গ্রামের ২ জন, মুরাদনগর সদরের মোহনা আবাসিক এলাকার ১ জন ও নাগেরকান্দি গ্রামের মৃত নাছির আহম্মেদ। এ নিয়ে মুরাদনগর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩০ জন। 

আরও পড়ুন

×