ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নান্দাইলে সাড়ে ৭শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নান্দাইলে সাড়ে ৭শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৫:০৫ | আপডেট: ১৩ মে ২০২০ | ০৫:৪৩

ময়মনসিংহের নান্দাইলে করোনা পরিস্থিতিতে হতদরিদ্র, কর্মহীন, অসচ্ছল সাড়ে ৭শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‌‌‌‌‌‘আমরা চর বেতাগৈর ইউনিয়নবাসী‌’ নামে একটি ফেসবুক গ্রুপ।

শনিবার দিনব্যাপী উপজেলার ১৩ নম্বর চর বেতাগৈর ইউপির আনোয়ারুল হোসেন খান চৌধুরি উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


চর বেতাগৈর ইউপির ৯টি ওয়ার্ডের অসহায় ৭শ' পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী দেয়া হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, দুই কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল ও ১ কেজি মুড়ি উপহার হিসেবে দেয়া হয়। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেককে একটি করে মাস্ক ও স্যানিটাইজার দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নান্দাইলের ইউএনও আবদুর রহিম সুজন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্কেন্টাইল ব্যাংক ফরিদ আহমেদ, ১৩ নম্বর চর বেতাগৈর ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন সরকার, ‌‌‘আমরা চর বেতাগৈর ইউনিয়নবাসী‌’র অন্যতম উদ্যোক্তা শামীম আল মামুন, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সাদেক, উপ সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম শাহিন, সাজ্জাদ হোসেন সজিব সিনিয়র অফিসার জনতা ব্যাংক, মো. আবু আক্তার ফকির দুলাল, ১৩ নম্বর চর বেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এরশাদুল করিম রাসেল, জালাল উদ্দিন মাস্টার, মিজানুর রহমান মাস্টার, আবুল কালাম আজাদ, রেজাউল আহমেদ রিপন প্রমুখ।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে করোনায় অসহায়দের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালে ব্যাপক সাড়া জাগে। প্রবাসীসহ এলাকার চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিত্তবানরা এগিয়ে আসেন।

সবার সহযোগীতায় সাড়ে ৭শ' পরিবারের মুখে হাসি ফুটাতে পেরে ফেসবুক গ্রুপটির কর্তৃপক্ষ নিজেদের ধন্য মনে করছেন। দেশের এ ক্রান্তিলগ্নে অসহায়দের পাশে দাঁড়াতে সবার এগিয়ে আসার আহ্বান জানান তারা। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×