ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে ভার্চুয়াল কোর্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আইনজীবী সমিতির

নারায়ণগঞ্জে ভার্চুয়াল কোর্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আইনজীবী সমিতির
×

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৫:০৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চালু হওয়া ভার্চুয়াল কোর্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভায় এই সিদ্ধান্ত হয়। বিষয়টি লিখিতবাবে জেলা ও দায়রা জজের কাছে বুধবারই জানিয়ে দেওয়া হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহসিন মিয়া বলেন, ভার্চুয়াল কোর্ট পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও ইন্সট্রুমেন্ট না থাকায় আইনজীবীদের অসুবিধার কথা বিবেচনা করে কার্যকরী কমিটির সভায় ভার্চুয়াল কোর্ট পরিচালনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, এ ধরণের কোর্ট পরিচালনার ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। যেহেতু জেলার আইনজীবীদের এ ধরণের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সামগ্রী নেই তাই এখনই কোর্ট পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন

×