ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিআরটিসির সেই বাসচালক গ্রেপ্তার

বিআরটিসির সেই বাসচালক গ্রেপ্তার
×

গ্রেপ্তার আজিজার রহমান

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ১৯:১৩

চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বিআরটিসি বাসে পিষ্ট হয়ে পাঁচজন নিহতের ঘটনায় চালক আজিজার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকদ্রব্যসহ পাঁচটি মামলা রয়েছে। 

শুক্রবার দিনাজপুর কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন। এ সময় কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন, এসআই ইন্দ্র মোহন রায় ও এসআই নুর আলম উপস্থিত ছিলেন। গ্রেপ্তার আজিজার রহমান দিনাজপুর শহরের রাজবাড়ী এলাকার বাসিন্দা। গত ৬ ফেব্রুয়ারি সকালে এ দুর্ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কয়েকদিন ধরে শহরের কিছু স্থানে চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে শহরের নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে আজিজারকে গ্রেপ্তার করে। পরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে এবং পুলিশের নথি দেখে তার বিরুদ্ধে পাঁচটি মামলার সন্ধান পাওয়া যায়। এর মধ্যে হত্যা, বিস্ফোরকদ্রব্য ও দ্রুত বিচার আইনের মামলাও রয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গত ৬ ফেব্রুয়ারি রানীরবন্দরে বিআরটিসির বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে একজন নিহত হন। দুর্ঘটনার পর থেকে চালক আজিজার পলাতক ছিল।
 

আরও পড়ুন

×