ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফরিদপুরে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন করলেন প্রাণিসম্পদ মন্ত্রী

ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন করলেন প্রাণিসম্পদ মন্ত্রী
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১৫:৩২ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ | ১৫:৫০

ফরিদপুরের মধুখালীতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্বোধন করা হয়েছে। এখানে ১০০ টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান আজ শনিবার (৩০ মার্চ) সকালে মধুখালী বাজারের পাশে এর উদ্বোধন করেন।

এসময় মন্ত্রী বলেন, নানা ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে দেশের খেটে খাওয়া মানুষের কল্যাণে প্রাণিসম্পদ মন্ত্রণালয় স্বল্পমূল্যে দুধ ও ডিম এবং কোথাও মংস বিক্রির উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী বলেন, ঢাকা শহরে ২৫টি স্পটে এ কার্যক্রম চালুর পরে এখন ৩২টি স্পটে এসব পণ্য বিক্রি হচ্ছে। এখন রাজধানীর বাইরে ১৮টি জেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। সাতদিনব্যাপী এ ব্যবস্থা চালু থাকবে মধুখালীতে।

প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকে রয়েছেন মাসে এক কেজি গরুর মাংসও কিনে খেতে পারেন না। এসব অভাবি মানুষরা যাতে এখান থেকে কিনতে পারেন সেদিকেও সকলে দৃষ্টি রাখবেন।

এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×