ফরিদপুরে পোশাককর্মীর করোনা শনাক্ত
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৮:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ফরিদপুরে শনিবার এক নারী পোশাককর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ওই পোষাক শ্রমিকের বাড়ি লকডাউন করা হয়েছে।
এ নিয়ে ফরিদপুর জেলায় এ পর্যন্ত ৫০ জন করোনা রোগী শনাক্ত হলো।
করোনায় আক্রান্ত পোশাককর্মীর বয়স ২২ বছর। তিনি আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি নারয়নগঞ্জের কাঁচপুর এলাকার একটি পোশাক শিল্প প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। গত ১৪ মে তিনি বাড়িতে ফিরে আসেন। গত ১৫ মে তার নমুনা সংগ্রহ করা হয়।