ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দোহারে ২২৫০ দরিদ্র ও কর্মহীনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দোহারে ২২৫০ দরিদ্র ও কর্মহীনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
×

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৮:৪২ | আপডেট: ১৬ মে ২০২০ | ০৯:৫৯

ঢাকার দোহারে দরিদ্র ও কর্মহীন ২২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের অনুরোধে ডলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীনের নিজস্ব অর্থায়নে শনিবার এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন ৭৫০ এবং মাহমুদপুর ইউনিয়নের ১৫০০ কর্মহীন, হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এসব দ্রব্য বিতরণ করেন মোহাম্মদ নাসির উদ্দীন।

উপহার সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি সয়াবিন তেল ও একটি করে সাবান দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, মেসার্স ডলি গ্রুপের পরিচালক হায়দার আলী, আব্দূল সালাম মৃধা, নবদ্বীপ টিকাদার,মুনির মোল্লা প্রমুখ।


আরও পড়ুন

×