সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত
প্রতীকী ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০ | ০৮:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আঞ্জুরা বিবি (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার নারকিলা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামের প্রত্যক্ষদর্শীিে জানান নারকিলা গ্রামের খালেক মিয়া ও মাইন উদ্দিন গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে লোকজন লাটিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে খালেক মিয়ার লোকজন আঞ্জুরা বিবি ও সংগ্রাম মিয়া (৪৯) সহ আরও একজন আহত হন। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল ফাত্তাহ সাদী আঞ্জুরা বিবিকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদেরকে শাল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, দু’পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। বিকেল ৬টা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।