ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মিয়ানমারের ৫ লাখ মিটার কারেন্ট জালসহ ১৩ জেলে আটক

মিয়ানমারের ৫ লাখ মিটার কারেন্ট জালসহ ১৩ জেলে আটক
×

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ১০:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বঙ্গোপসাগরে মিয়ানমারের ৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ১৩ বাংলাদেশি জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার দুপুরে কোস্ট গার্ডের একটি দল সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে নিষিদ্ধ কারেন্ট জালসহ তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন-মাজেদ হোসেন, মাঝি আবদুল মজিদ, আবদুল করিম, আবদুল মজিদ, আবদুর রশিদ, নাজির হোসেন, মো. নুর, জহির আলম, মো. হোসেন, মো. আলম, মো. ছলিম, মো. রাশেদ, আজিজুল হক। তারা সবাই কক্সবাজারের মহেষখালীর বিভিন্ন গ্রামের বাসিন্দা।

শনিবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড চট্রগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম সাইফুল ইসলাম জানান, শনিবার দুপুরে মাছ ধরার একটি ট্রলারে করে মিয়ানমার থেকে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল আসছে, এমন গোপন সংবাদে কোস্টগার্ড সেন্টমাটিন স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার শুভাশীষ দাসের নেতৃত্বে একটি দল সেন্টমার্টিনের ২০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে। এসময় একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে আটক করা হয়। পরে তাদের তথ্যমতে, ট্রলারে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো মিয়ানমার ৫ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

×