ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পিরোজপুরে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত

পিরোজপুরে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত
×

প্রতীকী ছবি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ১০:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পিরোজপুরে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শানাক্ত হয়েছে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ জাকি শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার শংকরপামা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের একজন, নাজিরপুর উপজেলার বলিবাবলা গ্রামের একজন এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সোগাগদল গ্রামের একজন রয়েছেন। শনিবার রাতে এদের রিপোর্ট পাওয়া গেছে বলে জানায় পিরোজপুর স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে পিরোজপুর জেলায় করোনাভাইরাস (কভিড-১৯) পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়াল ৩৪ জনে।

আরও পড়ুন

×