ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রূপগঞ্জে আরও ১৮ জনের করোনা শনাক্ত

রূপগঞ্জে আরও ১৮ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ১০:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন করে ১৮ জনের (কভিড-১৯) করোনাভাইরাস শানক্ত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সাঈদ আল মামনু এ তথ্য জানান।

এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ১৩০ জনে। এর মাঝে ২ জনের মৃত্যু হয়েছে।

উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সাঈদ আল মামনু বলেন, এ পর্যন্ত মোট ১ হাজার ১৭২ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। যার মাঝে ১৩০ জনের করোনার ফলাফল পজিটিভ এসেছে।

আরও পড়ুন

×