ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে ১০৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জে ১০৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত
×

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ১০:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত পুলিশের সংখ্যা একশ' ছাড়িয়েছে। শনিবার পর্যন্ত এ জেলার ১০৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া শনিবার নতুন করে আরও ৭৪ জনসহ পুরো জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়েয়েছে ১ হাজার ৬০৯ জন। এর মধ্যে মারা গেছেন ৬১ জন। জেলায় আক্রান্তের হিসেবে পুলিশ আক্রান্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ। অর্থ্যাৎ জেলায় আক্রান্ত প্রতি একশ জনে ৬ জনের বেশি পুলিশ সদস্য। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, জেলা পুলিশে শনিবার সকাল পর্যন্ত মোট ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) ও ইমপালস হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন। বাকিরা জেলা পুলিশ লাইনস ও বাড়িতে বিশেষ ব্যবস্থায় আইসোলেশনে রয়েছেন।

আরও পড়ুন

×