ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গোপালগঞ্জে করোনায় ক্লিনিক কর্মীর মৃত্যু

গোপালগঞ্জে করোনায় ক্লিনিক কর্মীর মৃত্যু
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২০ | ১১:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত বেসরকারি ক্লিনিক কর্মী লিটন সরদার লিটু (৪২) মারা গেছেন।

শনিবার রাত পৌনে ৮ টার দিকে তিনি গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লিটু শহরের কোর্ট মসজিদ এলাকার বেসরকারি ক্লিনিক মেডিকেয়ারের ওটি সহকারি হিসেবে কাজ করতেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের লুথু সরদারের ছেলে। লিটু পরিবার পরিজন নিয়ে শহরের মারকাজ মহল্লায় বসবাস করতেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।

সিভিল সার্জন আরো জানান, লিটুর দেহে করোনা শনাক্ত হওয়ার পর ৩ দিন আগে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটু আজ রাতে মারা যায়।

লিটুর পরিবার সিদ্ধান্ত দেয়ার পর আজ রাতেই ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত কর্মীরা লিটুর লাশ দাফন করবে বলে জানান ওই কর্মকর্তা।

আরও পড়ুন

×