কৃষকের ধান কাটতে গিয়ে নিজের পা ভাঙলেন মেয়র
হাসপাতালে চিকিৎসাধীন মেয়র -সমকাল
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৩:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
অসহায় কৃষকদের ধান কাটতে গিয়ে পিছলে পড়ে পা ভেঙে আহত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। তার ডান পায়ের একটি হাড় চটে গেছে। শনিবার হাসপাতাল থেকে ওই ভাঙ্গা পায়ে প্লাস্টার ও চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন তিনি।
কালীগঞ্জ পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফ গত বৃহস্পতিবার দলীয় নেতা কর্মীদের নিয়ে পৌর এলাকার চাঁচড়া গ্রামে এক কৃষকের ধান কাটতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন।
মেয়রের সফরসঙ্গী আ’লীগের দলীয় নেতা কর্মীরা জানান, করোনার এই মহামারিতে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিরামহীনভাবে কাজ করছেন মেয়র আশরাফ। গত বৃহস্পতিবার বিকালে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চাঁচড়া গ্রামে আতিয়ারের রহমানের ২ বিঘা জমির ধান কাটতে যান। এ সময় অসাবধানতাবশত জমির আইলে পিছলে পড়ে পায়ে চোট পান। পরে পায়ে প্রচণ্ড ব্যথা শুরু হলে শনিবার তিনি কালীগঞ্জ হাসপাতালে যান।
কালীগঞ্জ হাসপাতলের ডা. সুলতান আহম্মেদ জানান, আহত পৌর মেয়রের পায়ে এক্সরে করা হয়েছে। তার ডান পায়ের একটি হাড় চটে গেছে। ওই পায়ে প্লাস্টার শেষে চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে কমপক্ষে ৩/৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।