ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দোহারে ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের ঈদ উপহার সামগ্রী বিতরণ

দোহারে ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের ঈদ উপহার সামগ্রী বিতরণ
×

দোহার(ঢাকা)প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৩:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঢাকার দোহারে  কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী ও শিল্পপতি ইঞ্জিনিয়ার মেহবুব কবির। গত বুধবার ঢাকা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানে আহবানে সাড়া দিয়ে তিনি উপজেলার নারিশা,মুকসুদপুর,বিলাশপুর,সুতারপাড়া,মাহমুদপুর ও নয়াবাড়ি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার কর্মহীন, হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যদ্রব্য বিতরণ করেন ।
জানা যায়, করোনা ভাইরাস বিপর্যয়ের ফলে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় স্থানীয়দের মধ্যে সাংসদ সালমান এফ রহমানের ব্যক্তিগত সহযোগিতায় ফজলুর রহমান ফাউন্ডেশনের নামে ব্যাপক খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম চলছে। সম্প্রতি তিনি তার নির্বাচনী এলাকায় সাধারণ জনসাধারনের কষ্ট লাঘবের উদ্দেশ্য স্থানীয় সম্পদশালীদের প্রতি সহযোগিতার আহবান জানান।
এরই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার মেহবুব কবির তার নিজস্ব অর্থায়নে উপজেলার ৬টি ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন । এছাড়াও তিনি দোহার প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে পিপিই প্রদান করেন।
ঈদ উপহার সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি সয়াবিন তেল ও একটি করে সাবান দেওয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের সহধর্মিনী ডা.সিফাত ফারহানা নাহিদ, ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ,মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা,ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মো.এরশাদ প্রমুখ।

আরও পড়ুন

×