ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

থানায় অভিযোগ করেও বাচঁতে পারলেন না বাবু মিয়া

থানায় অভিযোগ করেও বাচঁতে পারলেন না বাবু মিয়া
×

নিহত বাবু

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৩:৫৮ | আপডেট: ১৭ মে ২০২০ | ০৪:৩০

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় অভিযোগ করেও ঘাতকের হাত থেকে বাঁচতে পারলেন না মোটর মেকানিক বাবু মিয়া(২৮)। গত ৪ মে থানায়  একটি অভিযোগ দায়ের করেছিলেন বাবু। এ কারণে ক্ষিপ্ত হয়ে তার আপন মামাতো ভাই একাধিক মামলার আসামি সুজন মিয়া ও তার ভাইরা উপর্যুপরি ছুরিকাঘাত করে রোববার দুপুর ১২টার দিকে তাকে হত্যা করে। 

নিহত বাবু উপজেলার জগন্নাথপুর গ্রামের আ. গরীব হোসেনের ছেলে। বাবুর পবিবারের অভিযাগ, পুলিশ সময়মত সজিবের বিরুদ্বে ব্যবস্থা নিলে বাবু মিয়াকে খুন হতে হতো না।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোটর মেকানিক বাবু মিয়ার সঙ্গে মোটরসাইকেল বেচাকেনা নিয়ে মামাতো ভাই সজিব মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল কয়েক মাস যাবত। এই ঘটনার জের ধরে গত ৪মে বাবুর ওপর হমলা চালায় এবং ছুরিকাঘাত করেন সজিব মিয়া। এ ঘটনায় বাবু মিয়া বাঞ্ছারামপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে সজিব মিয়া ক্ষিপ্ত হয়ে বাবু মিয়ার পরিবারকে একাধিকবার অভিযোগ প্রত্যাহার করতে হুমকি দেন। এরই জের ধরে শনিবার রাত ৮টার দিকে বাবুর বড় ভাই কাইয়ূমের ওপর হামলা চালান এবং ছুরিকাঘাত করেন। আজ দুপুর ১২টার দিকে বাবু বাড়ির পাশে মাতুরবাড়ি মোড়ের এলাকায় গেলে সজীব এবং তার ভাই সবুজ ও সুজন মিলে তাকে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় বাবুকে গুরুতর আহতাবস্থায় এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

নিহত বাবুর ছোট ভাই আওলাদ হোসেন জানান, সজিবের সঙ্গে আমার ভাইয়ের মোটরসাইকেল বেচাকেনা নিয়ে সমস্যা ছিল। এই ঘটনায় গত ৪মে  সজিব আমার ভাইয়ের ওপর হামলা করে। তখন বাবু ভাই থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সজিব বিভিন্ন সময় আমাদের হুমকি দিয়ে আসছিল। গত শনিবার রাতে আমার আরেক বড় ভাই কাইয়ুমকে ছুরিকাঘাত করে সে। আমরা বিষয়টি থনায় জানাই। সর্বশেষ আজ আমার ভাই বাবুকেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মেরে ফেলল সজিব। থানায় অভিযোগ করেও বাঁচতে পারল না আমার ভাই।

অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মকবুল হোসেন জানান, বাবু থানায় আগে অভিযোগ করেছিল বলে আমি শুনেছি। আমরা আসামি গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা করছি। এ বিষয়ে কারো কোনো গাফিলতি থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×