ঠাকুরগাঁওয়ে ৬৫০ পরিবারকে খাদ্য সহায়তা সেনাবাহিনীর
কর্মহীন ও হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে সেনাবাহিনী -সমকাল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৪:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে করোনায় কর্মহীন ও হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে সেনাবাহিনী।
রোববার সকালে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, কর্মহীন দরিদ্র ৬৫০টি পরিবারের মাঝে এসব বিতরণ করেন সেনাবাহিনীর ২২২ পদাতিক রংপুর ডিভিশনের ৪ বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল জেএ এম বখতিয়ার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মেজর ফাহাদ, ক্যাপ্টেন ইরফান, ক্যাপ্টেন শিহাব ও জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলালসহ অন্যরা।