ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সালথায় অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

সালথায় অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
×

অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করেন ইউপি সদস্ মো. হাসান আশরাফ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৪:৩৫ | আপডেট: ১৭ মে ২০২০ | ০৬:৪৮

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার সকালে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কির্ত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩ হাজার  দুস্থ ও অসহায় নারী ও পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন আটঘর ইউনিয়নের কির্ত্তা গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে ইউপি সদস্য, সমাজসেবক ও রাজনীতিবিদ মো. হাসান আশরাফ।

মো. হাসান আশরাফ জানান, প্রতিবছর আমার পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আমার ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। তারই অংশ হিসাবে এবছরও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বস্ত্র বিতরণ করা হয়েছে।


আরও পড়ুন

×