ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সন্দ্বীপে আগুনে পুড়লো ৬ লাখ টাকাসহ বসতবাড়ি

সন্দ্বীপে আগুনে পুড়লো ৬ লাখ টাকাসহ বসতবাড়ি
×

আগুনে পুড়ে গেছে বসতবাড়ি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৪:৫০ | আপডেট: ১৭ মে ২০২০ | ০৫:০০

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া বেড়িবাঁধে অগ্নিকাণ্ডে নগদ ৬ লাখ টাকাসহ পুড়ে গেছে বসতবাড়ি। 

রোববার সকাল ১০টার দিকে সন্দ্বীপের বাউরিয়া বেড়িবাঁধের রুহুল মোহাম্মদ মনিরের  ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে আশপাশের কয়েক ঘর পুড়ে যায়।

বেড়িবাঁধের বাসিন্দারা জানান, রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মিলে শ্যালো মেশিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু তার ঘরে থাকা ৬ লাখ টাকা পুড়ে গেছে। 

সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ২টি ঘর পুড়ে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সেইসঙ্গে নগদ পুড়ে গেছে ৬ লাখ টাকা।


আরও পড়ুন

×