উলিপুরে গাজীপুর ও নারায়ণগঞ্জফেরত দুই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৫:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুড়িগ্রামের উলিপুরে নুতন করে আরো দুইজন করোনভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চারজনে। নতুন আক্রান্ত একজন গাজীপুর ও অন্যজন সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার।
তিনি জানান, শনিবার রাতে আইইডিসিআর-এর ফলাফলে তাদের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।
সুভাষ চন্দ্র জানান, আক্রান্তের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।