ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৫:২১ | আপডেট: ১৭ মে ২০২০ | ০৭:৪০

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রফিকুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার দুপুর ২টার দিকে ভর্তি হওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

রফিকুল জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের করফু মিয়ার ছেলে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ২টার দিকে সংকটাপন্ন অবস্থায় রফিকুলকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার তীব্র শ্বাসকষ্ট, কাশি ও জ্বর ছিল। 

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর করোনাভাইরাসে তার মৃত্যু হয়েছে কি-না সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আরও পড়ুন

×