নড়াইলে নারী চিকিৎসকের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৫:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নড়াইল সিভিল সার্জন অফিসে সদ্য যোগদানকৃত এক নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তার বয়স ২৮ বছর। নাম স্বপ্না রায়। রোববার এ তথ্য জানান নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলা থেকে ৫০৪টি নমুনার পরীক্ষার জন্য দেওয়া হলে ইতোমধ্যে ৩২৫টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৬ জনের। এদের মধ্যে ১৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন একজন। তিনি কালিয়া উপজেলার চোরখালীর বাসিন্দা বিশ্বজিৎ রায় চৌধুরী। বর্তমানে নড়াইল সিভিল সার্জন অফিসের ওই চিকিৎসকসহ জেলায় বর্তমানে দুইজন করোনা রোগী রয়েছেন।
‘এ ছাড়া নমুনা পরীক্ষায় অপারগতা জানিয়ে বাতিল হয়েছে ১০৫টি। পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি ৭৪টির।’