সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০০
প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৬:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেট বিভাগের চার জেলায় এখন পর্যন্ত চারশ' জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো নমুনা রিপোর্ট যুক্ত হওয়ার পর শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।
ডা. আনিসুর রহমান জানান, শনিবার রাতে ঢাকা থেকে ইমেইলের মাধ্যমে সিলেট বিভাগের চার জেলায় নতুন ২৫ জন করোনা আক্রান্তের তথ্য জানানো হয়। এদের মধ্যে শনিবার হবিগঞ্জের ১১ জনের তথ্য স্থানীয়ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া সিলেট জেলার ৭ জন, সুনামগঞ্জের ১ জন মৌলভীবাজারের ৪ জন রয়েছেন।
রোববার বিকেল পর্যন্ত এই বিভাগের মধ্যে সিলেটে সর্বোচ্চ ১৪১ জন করোনাআক্রান্ত শনাক্ত হয়েছেন। এরপর হবিগঞ্জের ১২৯ জন, সুনামগঞ্জের ৬৯ জন ও মৌলভীবাজারের ৬১ জন আক্রান্ত রয়েছেন। শনিবার রাতে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যারের নমুনা রিপোর্ট যুক্ত হওয়ার পর সিলেট বিভাগে মোট আক্রান্ত ছিলেন ৩৮৮ জন। রোববার বিকেল পর্যন্ত তা বেড়ে ৪০০ জনে দাঁড়িয়েছে।
গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর ৬ জন মারা গেছেন। এ ছাড়া ৮২ জন সুস্থ হয়েছেন এবং ১৪১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।