ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রোগী সাজিয়ে যাত্রী নেওয়ায় মাইক্রোবাসসহ চালক আটক

রোগী সাজিয়ে যাত্রী নেওয়ায় মাইক্রোবাসসহ চালক আটক
×

জব্দ করা মাইক্রোবাস

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৬:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা মহামারীর মধ্যে গণপরিবহন না রোগী সাজিয়ে যাত্রী আনায় পিরোজপুরের ইন্দুরকানীতে মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে।

রোববার রোগী সেজে ফেনির ফুলগাজী থেকে যাত্রী নিয়ে ইন্দুরকানীর বালিপাড়া আসলে পুলিশ মাইক্রোবাসসহ চালক নাসির উদ্দিনকে আটক করে। 

ইন্দুরকানী থানার উপ পরিদর্শক (এসআই) মো. হেমায়েত উদ্দিন জানান, করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর মধ্যে বিভিন্ন এলাকা থেকে নানা অজুহাতে যাত্রী নিয়ে এলাকায় আসলে এলাকাবাসীর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে।

এর মধ্যে গত শুক্রবার নারায়ণগঞ্জফেরত উপজেলার বালিপাড়া গ্রামের মমতাজ (৫২) ও তার মেয়ে রোকসোনা (২৫) এবং কালাইয়া গ্রামের  এক যুবক বেল্লাল (২৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 





আরও পড়ুন

×