মতলবে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
মতলব ( চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৭:৪৭ | আপডেট: ১৭ মে ২০২০ | ০৯:২৬
চাঁদপুরের মতলবে করোনা উপসর্গ নিয়ে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার মেহরুন গ্রামে।
রোববার জেলা সদরে এক আত্মীয়ের বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওসার হিমেল বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে তার সৎকার করা হয়েছে।
এছাড়া মতলব দক্ষিণ উপজেলায় আরো দুইজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মতলব আইসিডিডিআরবির করোনা আক্রান্ত হিসাবরক্ষণের ছেলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এবং আইসোলেশনে থাকা আরো একজন ডাক্তারের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এর আগে, গত ১৪ মে আইসিডিডিরআরবি একজন মেডিকেল অফিসার ও তার ছেলে এবং হিসাবরক্ষণের করোনা পজেটিভ পাওয়া গেছে। করোনা আক্রান্ত হিসাবরক্ষণ অফিসার ও তার ছেলে যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িটি লকডাউন করেছে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক।