ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বগুড়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
×

প্রতীকী ছবি

বগুড়া ব্যুারো

প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৭:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ার গাবতলীতে আরাফ রহমান সিহাম (৮) নামের প্রথম শ্রেণির এক ছাত্র পানিতে ডুবে মারা গেছে। রোববার দুপুরে উপজেলার নেপালতলী ইউনিয়নের চকডওর গ্রামে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে।

সিহাম চকডওর গ্রামের রায়হান রাজু আকন্দের ছেলে এবং গাবতলী আইডিয়াল কিন্ডার গার্টেন কেজি স্কুলের মেধাবী ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি ডোবাই খেলতে গিয়ে সিহাম পানিতে ডুবে মারা যায়। সিহামের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীন, উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন এবং গাবতলী থানার ওসি মো. নুরুজ্জামান।

আরও পড়ুন

×