মতলবে করোনা উপসর্গে নারীর মৃত্যু
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৮:৫৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার মেহরুন গ্রামে। রোববার জেলা সদরে এক আত্মীয়ের বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওসার হিমেল বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে তার সৎকার করা হয়েছে।
এদিকে উপজেলা থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে আরও দুইজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। রোববার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মতলবে আইসিডিডিআরবি'র হিসাবরক্ষকের আগেই করোনা শনাক্ত হয়েছিল। নতুন পাওয়া রিপোর্টে তার ছেলেও করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া উপজেলায় আইসোলেশনে থাকা একজন চিকিৎসকের করোনা পজেটিভ পাওয়া গেছে। এর আগে গত ১৪ মে আইসিডিআরবি একজন মেডিকেল অফিসার, তার ছেলে এবং প্রতিষ্ঠানটির হিসাবরক্ষকের করোনা পজেটিভ পাওয়া যায়। আইসিডিডিআরবি'র হিসাবরক্ষক পরিবারসহ যে বাড়িতে ভাড়া থাকেন ওই বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।