ঈশ্বরগঞ্জে নার্সসহ দু`জন করোনায় আক্রান্ত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০৯:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও আরটিসির এক কর্মচারীর ছেলে (২০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
তিনি জানান, উপজেলায় নতুন করে এক নার্স ও হাসপাতালের আরটিসির এক কর্মচারীর ছেলের করোনা শনাক্ত হয়েছে। গত শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠায়। এই নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন হলো। তাদের মধ্যে ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরুল হুদা খান বলেন, 'আক্রান্তদের আইসোলেশনে রেখে চিকিসৎসা দেওয়া হচ্ছে।'