ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

টাঙ্গাইল জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা

টাঙ্গাইল জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২০ | ১১:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাচালক, ভ্যানচালকসহ বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

এ ছাড়া সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় রোববার টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে ও উপজেলা গুলোতে লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় শহরের বিভিন্ন স্থানে ও উপজেলা গুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২১টি মামলা এবং ৫৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া জেলায় টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করছে প্রশাসন।

আরও পড়ুন

×