ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

প্রগতিশীল রাজনীতিক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মন্ডল মারা গেছেন

প্রগতিশীল রাজনীতিক মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মন্ডল মারা গেছেন
×

মুক্তিযোদ্ধা মো. আব্দুল্লাহ মন্ডল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৫:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (আম্বিয়া) ফরিদপুর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল্লাহ মন্ডল মস্তিষ্কের রক্ত ক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। শহরের কমলাপুর এলাকার বাসিন্দা কমরেড আব্দুল্লাহ মন্ডলের বয়স হয়েছিল সত্তর বছর।

মঙ্গলবার সকালে স্থানীয় কমলাপুর তেঁতুল তলায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যদায় ফরিদপুর শহরের আলীপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

বর্ষীয়ান এই নেতা আপোষহীন রাজনীতিক আমৃত্যু বাম ও প্রগতিশীল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য অনুসারী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মো. আব্দুল্লাহ মন্ডলের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (আম্বিয়া) এর সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সমকালের উপ সম্পাদক আবু সাঈদ খান, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রজ্জাক মোল্লা, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)-এর সম্পাদকমন্ডলীর সদস্য মনোজ সাহাসহ বিশিষ্টজনেরা শোক জানিয়েছেন এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন

×