শাহ্জালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণ
ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৫:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের কারণে কর্মহীন দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখা। শাহ্জালাল ব্যাংক-এর সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসাবে এক সপ্তাহ যাবত ফরিদপুরের বিভিন্ন স্থানে মোট ২ হাজার ৬০০ পরিবারকে এই ত্রাণ দেওয়ার কার্যক্রম চলছে।
এরই অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের মোতালেব হোসেন জুনিয়র হাই স্কুল মাঠে মানবিক সহায়তা হিসেবে প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন এর তত্ত্বাবধানে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে চাল বিতরণ করেন স্থানীয় ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, শাহ্জালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার জোয়াদ্দার শরিফুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা একেকে’র নির্বাহী পরিচালক এম এ জলিল, সমাজ সেবক আয়নাল মোল্যা, স্থানীয় ইউপি সদস্য মিন্টু মিয়া প্রমুখ।
ত্রাণ বিতরণ কাজে গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।