পাবনায় ৬ স্বাস্থ্যকর্মীসহ আরও ৮ জনের করোনা শনাক্ত
পাবনা অফিস
প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৬:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পাবনায় একদিনে ৬ স্বাস্থ্যকর্মীসহ ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার শনাক্ত হওয়া এসব ব্যক্তিদের মধ্যে মধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ স্টাফসহ ৭ জন রয়েছেন, অন্যজন ভাঙ্গুড়ার। এ নিয়ে পাবনা জেলায় এ পর্যন্ত ২৫ জনের করোনা শনাক্ত হল।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও (আবাসিক মেডিক্যাল অফিসার) ডা. মামুন আব্দুল্লাহ জানান, ৯ মে সাঁথিয়া হাসপাতালের এক ইপিআই টেকনিশিয়ানের করোনা শনাক্ত হয়। এর পরদিন হাসপাতাল স্টাফদের রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠানো হয়।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে নমুনা রিপোর্টে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া অন্যজন ভাঙ্গুরার।