ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রংপুরে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত

রংপুরে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত
×

ফাইল ছবি

রংপুর অফিস

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৭:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় চিকিৎসক, পুলিশসহ নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন রমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

আক্রান্তরা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক (৫২), রংপুর মেট্রোপলিটন পুলিশের ৩ সদস্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২ আনসার সদস্য, নগরীর সিও বাজারের এক পুরুষ (৫১), মুন্সিপাড়ার এক পুরুষ (৫৪),  কামাল কাছনার এক বৃদ্ধ (৬০), নিউ জুম্মাপাড়ার এক বৃদ্ধ (৬২), ইন্দ্রা মোড় এলাকার এক নারী (৫৫), জনতা ব্যাংক কর্পোরেশন শাখায় কর্মরত এক পুরুষ (৩৬), হনুমান তলা ইসলামপুর এলাকার এক বৃদ্ধ (৮০), গুড়াতিপাড়া এলাকার এক নারী (৫০) ও গঙ্গাচড়া কোলকোন্দ ইউনিয়নের এক পুরুষ (৫০)। এছাড়া নগরীর ইন্দ্রা মোড় এলাকায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক বৃদ্ধের (৭০) নমুনা পরীক্ষায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৯ জনে। মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এ ১৬ জন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

আরও পড়ুন

×