মানুষের পাশে `শান্তি সমাজ কল্যাণ সংঘ`
×
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৮:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
দ্বীপ জেলা ভোলার সর্ব দক্ষিণের থানা চরফ্যাসন। করোনাকালে সেখানাকার দরিদ্র মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে আসছে 'শান্তি সমাজ কল্যাণ সংঘ' নামে একটি সংগঠন।
এখন পর্যন্ত চরফ্যাসন উপজেলা ও সদর ও বিভিন্ন ইউনিয়নের দেড় হাজার মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। যতদিন করোনা এই দুর্যোগ অব্যাহত থাকবে ততদিন এলাকার দরিদ্র মানুষের মধ্যে খাবার সহায়তা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, চাল, ডাল, তেল, আলু, লবনসহ নানা ধরনের ত্রাণ সহায়তার প্যাকেট সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের মাঝে বিতরন করে আসছে সংগঠনটি।
জানা গেছে, শুরু থেকে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহল আমীনের সার্বিক দিক নির্দেশনায় ত্রাণ কর্মসূচী পরিচালিত হয়। তিনি নিজে উপস্থিত থেকে সার্বিক বিষয় দেখভাল করেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, প্রান্তিক যেসব মানুষ অত্যন্ত কষ্টে রয়েছেন তাদের ত্রাণ সহায়তা দিচ্ছে শান্তি সমাজ কল্যাণ সংঘ। এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন।
এই সংগঠনের নেতৃবৃন্দরা জানান, এলাকার যারা অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে তাদের তালিকা তৈরি করা হয়েছে প্রথমে। এরপরই ওই তালিকা ধরে ধরে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ভবিষ্যতে একইয় সংগঠনের ব্যানার থেকে আরও ত্রাণ দেওয়া হবে।