ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গজারিয়ায় ৪ পুলিশসহ নতুন ১৫ জনের করোনা শনাক্ত

গজারিয়ায় ৪ পুলিশসহ নতুন ১৫ জনের করোনা শনাক্ত
×

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতনিধি

প্রকাশ: ১৯ মে ২০২০ | ০৮:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা অতিরিক্ত সচিব পদ মর্যাদার একজন সরকারি কর্মকর্তা, থানার ওসি ও তিন পুলিশ সদস্যসহ নতুন ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  মঙ্গলবার উপজেলায় এ যাবত একসঙ্গে সর্বাধিক সংখ্যক ১৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তাসলিমা আনাম। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬০ জনে পৌঁছালো।

অতিরিক্ত সচিবের পারিবারিক সূত্র জানায়, অতিরিক্ত সচিবসহ তার পরিবারের তিন সদস্য করোনা পজেটিভ। করোনার প্রভাবে উপজেলায় কর্মহীন ঘরবন্দি কয়েক হাজার মানুষের মাঝে সম্প্রতি খাদ্য সহায়তা বিতরণ করের ওই কর্মকর্তা। এতে অনেক মানুষের সংস্পর্শে আসতে হয়েছে তাকে। এ কারণে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের কার্যলয় জানিয়েছে, গত ১০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপসহকারী মেডিকেল অফিসার, একজন নার্স (পুরুষ) ও বহিরাগত এক শ্রমিকের শরীরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর মঙ্গলবার পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক, দুইজন উপসহকারী মেডিকেল অফিসার, দুইজন নার্স , একজন ফার্মাসিস্ট,নার্সের কলেজ পড়ুয়া কন্যা, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী, ফিজিওথেরাফিস্ট, দুইজন মশালচী, অ্যাম্বুল্যান্স চালক ও সুইপারের স্ত্রী সন্তানসহ হাসপাতাল কমপ্লেক্সের ২১ জনকে নিয়ে উপজেলায় মোট ৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

আরও পড়ুন

×