আম্পানের কারণে চলনবিলে ফসল ও ফলের ব্যাপক ক্ষতি
ফাইল ছবি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২০ | ০৪:৩৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
আম্পানের কারণে চলনবিলে গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ঝড়ের পাশাপাশি অতি ভারী বর্ষণ হয়েছে।
এতে করে চলনবিলের বোরো ধান কাটার ভরা মৌসুমে ধান কাটা বন্ধ হওয়ার পাশাপাশি অধিকাংশ জমির ধান জমিতে নুইয়ে পড়েছে এবং সেই জমিতে পানি জমে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয় কৃষকেরা।
এছাড়া আম সহ অনেক ফলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে গেছে, ভেঙে গেছে বৈদুত্যিক খুঁটিও। এতে করে চলনবিলের অধিকাংশ এলাকায় বিদুৎ সরবাহর বন্ধ রয়েছে।
এ দিকে গত ৩ দিনের বৃষ্টির কারণে ধান মাড়াই, সিদ্ধ ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন চলনবিলের হাজার হাজার কৃষক।