ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ফরিদপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ অব্যাহত

ফরিদপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ অব্যাহত
×

বৃহস্পতিবার ডিক্রিরচর ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২১ মে ২০২০ | ০৪:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের কারণে কর্মহীন দিনমজুর ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখা। ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে এক সপ্তাহ ধরে ফরিদপুরের বিভিন্ন স্থানে মোট ২ হাজার ৬০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হচ্ছে। 

এর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বায়তুলআমান রেল স্টেশনে বসবাসরত ডিক্রিরচর ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- স্থানীয় ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, শাহ্জালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার জোয়াদ্দার শরিফুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা একেকে'র নির্বাহী পরিচালক এম এ জলিল, ইউপি সদস্য পাঞ্জু খা প্রমুখ।

আরও পড়ুন

×