ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ইন্দুরকানীতে পানি দেখে ভয়ে একজনের মৃত্যু

ইন্দুরকানীতে পানি দেখে ভয়ে একজনের মৃত্যু
×

ইন্দুরকানী থেকে তোলা ছবি- সমকাল

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২০ | ০৫:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ইন্দুরকানীতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে পানিবন্দি হয়ে ভয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া কচা বলেশ্বর নদীর বাঁধ ভেঙ্গে নদী তীরবর্তী ১৮ টি গ্রাম ডুবে গেছে

বুধবার রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে কচা ও বলেশ্বর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে থেকে ফুট বৃদ্ধি  পাওয়ায় বেড়ি বাঁধ ভেঙ্গে অধিকাংশ গ্রামগুলো তলিয়ে যায় নিজেকে ঘরের মধ্যে পানিবন্দি দেখে উপজেলার উমেদপুর গ্রামের মতিউর রহমানের ছেলে শাহ আলম (৫৫) জ্ঞান হারিয়ে মারা যান 

জানা যায়, আম্পানে দুইশতাধিক কাচাঁঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে,ভেসে গেছে সহস্রাধিক পুকুরের মাছ।পানির তোড়ে গ্রামীণ সড়ক ভেঙ্গে যাওয়ায় উপজেলার সঙ্গে আশেপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পানিতে ভাসিয়ে নিয়ে গেছে রোপা -ইরি ধান সবজির ক্ষেত এছাড়া অধিকাংশ কলা ক্ষেত ভেঙ্গে গেছে  পানিবন্দি রয়েছে কয়েক হাজার লোক  গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে মাছ ধরার ট্রলার পানিতে ভাসিয়ে নিয়ে গেছে গাছ পড়ে বিদ্যুৎ লাইন ছিড়ে যাওয়ায় দুই দিন ধরে বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে এলাকাটি

উপজেলা মৎস্য কর্মকর্তা আ.গফফার জানান,পানিতে সহাস্রিধিক মাছ চাষীর মৎস্য ঘের পুকুরের মাছ ভেসে যাওয়ায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে

উপজেলার বালিপাড়া গ্রামের ফেরদৌস খানের এফবি রাহাত নামের একটি ফিসিং ট্রলার পানিতে ভাসিয়ে নিয়ে গেছে জেলে তার সন্ধান পাচ্ছেন না বলেও জানান তিনি 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, ঘূর্ণিঝড় আম্পানে উপজেলার বিভিন্ন সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ বের করা হচ্ছে। তবে একজন পানি দেখে ভয়ে স্ট্রোক করে মারা গেছেন  সেই পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে

 

আরও পড়ুন

×