লক্ষ্মীপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২০ | ০৫:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরে সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ নতুন করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে লক্ষ্মীপুর সদরে ৯ জন, রায়পুরে ১ জন, রামগঞ্জে সোনালী ব্যাংক কর্মকর্তাসহ ৫ জন ও কমলনগরের সাহেবের হাট এলাকায় ৫৫ বছরের ১ বৃদ্ধ রয়েছেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নমুনা পরীক্ষার ফলাফলে এ রির্পোট থেকে এ তথ্য পাওয়া যায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা.আব্দুল গফ্ফার। তিনি জানান, এনিয়ে এ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২৬ জন। আর সুস্থ হয়ে নতুন তিনজনসহ বাড়ি ফিরেছেন ৪০ জন।
সিভিল সার্জন জানান, এছাড়া আক্রান্তদের জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসার আওতায় আনা হয়েছে। ২৪ ঘন্টায় ১৯০ জন জন বেড়ে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯৯৬ জন। নতুন করে ১ জনসহ আইসোলেশনে আছেন ৭ জন।