ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
×

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২০ | ২২:০৬ | আপডেট: ২৪ মে ২০২০ | ২২:১১

রাজশাহীর গোদাগাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নাসিম (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। 

রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার সারাংপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ গাংগোবাড়ী এলাকার গোলাম রব্বানীর ছেলে এবং গোদাগাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, রোববার রাতে মোটরসাইকেলে গোদাগাড়ী থেকে বাড়ি ফেরার পথে সারাংপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গিয়ে নাসিম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।


আরও পড়ুন

×