ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নিখোঁজের চারদিন পর কৃষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিখোঁজের চারদিন পর কৃষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৪ মে ২০২০ | ২২:৩১ | আপডেট: ২৪ মে ২০২০ | ২৩:০২

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নিখোঁজের চারদিন পর তোফাজ্জল সরদার (৩৫) নামে এক কৃষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ১২টার দিকে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নাজিরপুর গ্রামের পাশে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

তোফাজ্জল সরদার উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের সরদার বাড়ির আইয়ুব সরদারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুলিয়ারকান্দি হাওরে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হন তোফাজ্জল। তারপর থেকে তোফাজ্জলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার রাতে নদীপারের লোকজন বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখে। পরে পুলিশ খবর পেয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তোফাজ্জলকে শ্বাসরোধ বা মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।


আরও পড়ুন

×