কিশোরগঞ্জে পজেটিভ থেকে নেগেটিভ হয়ে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২৫ মে ২০২০ | ০০:৫২ | আপডেট: ২৫ মে ২০২০ | ০২:০৫
কিশোরগঞ্জে নতুন করে আরো ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ২২ মাসের এক শিশু করোনা পজেটিভ থেকে নেগেটিভ হয়ে রোববার শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে মারা গেছে। শিশুটি ঢাকার শিশু হাসপাতালে করোনা শনাক্ত হয়ে চিকিৎসাধীন ছিল।
কিশোরগঞ্জের সিভিল সার্জন জানিয়েছেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে সর্বশেষ পাঠানো ১২৯টি নমুন সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সোমবার পাওয়া ১২৬টি নমুনার ফলাফলে ১১ জন পজিটিভ এসেছেন। নেগেটিভ নমুনাগুলির মধ্যে মারা যাওয়া শিশুটির নমুনাও রয়েছে।
এছাড়া জেলায় ১৩০ জন কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানানো হয়েছে। এছাড়া জেলায় মোট ৪ হাজার ৩৭৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে জেলায় সংক্রমিত হয়েছেন ২৭৭ জন। সুস্থ হয়েছেন ১৮৫ জন ও মারা গেছেন ৮ জন।