ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

তাড়াশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান

তাড়াশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউপি চেয়ারম্যান
×

ছবি: সমকাল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২০ | ০৩:০৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঈদের চাঁদরাতে অগ্নিকাণ্ডে নিঃস্ব তাড়াশের অটোচালকের পাশে দাঁড়িয়েছেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ। ক্ষতিগ্রস্ত সিরাজুলের পরিবারকে তিনি কিছু নগদ অর্থ তুলে দেন।

এছাড়া ঈদের ছুটির পরে সিরাজুল ইসলামকে সংসার চালানোর জন্য আরেকটি নতুন অটোরিকসা কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউপি চেয়ারম্যান বাবুল শেখ জানান, সমকাল অনলাইনে প্রকাশিত তাড়াশে ‘চাঁদরাতে অগ্নিকাণ্ডে নিঃস্ব অটোরিকশাচালক’ শিরোনামের সংবাদটি পড়ে বিষয়টি জানতে পারেন তিনি। এরপরই ওই পরিবারের খোঁজ নিতে ছুটে আসেন।

ঈদের আগে আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিম পাড়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সিরাজুল ইসলামের ব্যাটারী চালিত অটো, আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকাসহ  প্রায় ৭ লাখ মূল্যের সম্পদ পুড়ে যায়।

আরও পড়ুন

×