ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

পঞ্চগড়ে ঈদের দিনেও দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

পঞ্চগড়ে ঈদের দিনেও দুস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
×

ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২০ | ০৭:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা দুর্যোগের শুরু থেকে পঞ্চগড়ে বিভিন্ন রকম সচেতনতামুলক কাজের পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদ-উল ফিতরের দিনেও অসহায় মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সেনা সদস্যরা।

সোমবার দুপুরে জেলা শহরের রামের ডাংগা ও পুরাতন ক্যাম্প এলাকায় শতাধিক মানুষের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করেন সেনা সদস্যরা।

সৈয়দপুর সেনানিবাসে ২৯ বীর এর ক্যাপ্টেন রিয়াসাদ ও ক্যাপ্টেন গালীব এর নেতৃত্বে সেনা সদস্যের একটি দল বিতরণ কাজ পরিচালনা করেন। উপহার প্যাকেটে ছিল- চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন খাদ্য পন্য। ঈদের দিনে সেনাবাহিনীর এমন উপহার পেয়ে খুশি স্থানীয় গরিব ও দুস্থরা।

আরও পড়ুন

×