ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গোপালগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জফেরত ৭ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জফেরত ৭ জনের করোনা শনাক্ত
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২০ | ০৯:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গোপালগঞ্জে ঢাকা ও নারায়ণগঞ্জফেরত ৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে। এদের মধ্যে ৫৬ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে একজনের। আক্রান্ত ৭৩ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এসেছে। আক্রান্তদের টুঙ্গিপাড়া ও  কোটালীপাড়ার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের বাড়িঘর লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় এক চিকিৎসকসহ ৩০ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ২৬ জন,  গোপালগঞ্জ সদরে ২ চিকিৎসকসহ ২১ জন, কোটালীপাড়ায় এক চিকিৎসক ও ২ নার্সসহ ৩০ জন এবং টুঙ্গিপাড়ায় ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে গোপালগঞ্জে ফেরা মানুষের সংখ্যাই বেশি বলে জানান সিভিল সার্জন।

আরও পড়ুন

×