ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নবাবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

নবাবগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু
×

ফাইল ছবি

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২০ | ০৯:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঢাকার নবাবগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকা এক রোগীর  মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স পঞ্চাশ বছর। তার বাড়ি উপজেলার চুড়াইন ইউনিয়নে।

সোমবার বিকেল ৪টার দিকে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

ডা. অনুপ জানান, শনিবার চুড়াইন ইউনিয়নের ওই ব্যক্তির করোনা  উপসর্গ দেখা দিলে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। যার রিপোর্ট এখনও হাতে পাইনি। আজ সোমবার সকালে তার শরীরে সমস্যা দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আইসোলেশন বিভাগে ভর্তি হয় এবং দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না সে করোনা ভাইরাসে আক্রান্ত ছিলো কি-না।

তিনি আরও জানান, এ উপজেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ জন আর সুস্থ হয়ে ফিরেছেন ১২ জন।

আরও পড়ুন

×