ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সিলেটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত

সিলেটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত
×

প্রতীকী ছবি

সি‌লেট ব্যু‌রো

প্রকাশ: ২৫ মে ২০২০ | ১০:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিলেটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তাৎক্ষণিক কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার রাত ৮টা ৪২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৬৬ কি. মি. উত্তরপূর্বে ভারতের কাকচিংয়ে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে।

আরও পড়ুন

×