ঈদের দিন পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২০ | ১১:৩২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে রিহাত হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন সোমবার বিকেলে উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। রিহাত টুমচর গ্রামের রাজিব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদরে অজান্তে রিহাত নিজ বাড়ির পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজুখুঁজির পর স্বজনরা পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।